শান্তিপুর পেইন্টার্স (A Group of Artist)
আয়োজিত
১৫ এপ্রিল বিশ্ব শিল্পকলা দিবস উপলক্ষ্যে
শিল্পকলা উৎসব ২০২৬
১৪-১৫ই এপ্রিল, ২০২৬। সকাল ১০টা-৯টা। গীতা প্যালেস
শান্তিপুর। নদীয়া
সুধী,
ইতালীয রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী লিওনার্দো দ্যা ভিঞ্চির জন্মদিন হলো ১৫ই এপ্রিল। মহান এই শিল্পী বিশ্বশান্তি, মত প্রকাশের স্বাধীনতা, সহনশীলতা, ভ্রাতৃত্ব ও বহু সংস্কৃতির পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে শিল্পের গুরুত্বপূর্ণ অবদানের দৃষ্টান্ত রেখে গেছেন।
২০১৯ খ্রিস্টাব্দে ইউনেস্কোর ৪০তম অধিবেশনে শৈল্পিক সৃষ্টি এবং সমাজের মধ্যে সংযোগগুলিকে শক্তিশালী করতে এবং শাশ্বত তথা চিরন্তন উন্নয়নে শিল্পীদের অবদান তুলে ধরার উদ্দেশ্যে প্রতিবছর ১৫ এপ্রিল “বিশ্ব শিল্পকলা দিবস” উদযাপনের কথা বলা হয়েছে।
২০২৪ সালে এই দিন থেকেই শান্তিপুর পাবলিক লাইব্রেরীর দেয়াল চিত্র অঙ্কনের মধ্য দিয়ে “শান্তিপুর পেইন্টাস” এর পথ চলা শুরু। প্রতি বছরের ন্যায় এ বছরেও আমরা ১৪ ও ১৫ এপ্রিল ২০২৩ “শিল্পকলা উৎসব” এর মধ্য দিয়ে দিনটি পালনে ব্রতী হয়েছি।
সকলের কাছে আমাদের নিবেদন বর্তমানের এই অশান্ত পৃথিবীতে শান্তি, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে রং তুলির মাধ্যমে “শান্তিপুর পেইন্টার্স” এর এই প্রয়াসে আপনিও শামিল হোন। জয় হোক শিল্প কলার।
আপনার উপস্থিতি আমাদের প্রাণিত করবে।
বিনীত,
শান্তিপুর পেইন্টার্স
। অনুষ্ঠান সূচী ।
১৪ই এপ্রিল-
- সকাল ১০টা – উদ্বোধন ও “মনের আনন্দে ছবি আঁকি”।
- সকাল ১০:৩০মিঃ – ভাস্কর্য কর্মশালা।
- বেলা ১২টা – জল রং কর্মশালা।
- সন্ধ্যা ৭টা – “রং তুলিতে কবিতার আসর”
১৫ই এপ্রিল-
- সকাল ১০টা – ক্লে কর্মশালা।
- বেলা ১১:৩০মিঃ – মেহেন্দি কর্মশালা।
- বেলা ১২:৩০মিঃ – আলপনা কর্মশালা।
- সন্ধ্যা ৭টা – পুতুল নাটক “বিচিত্র স্বাদ”, পরিবেশনা-শান্তিপুর রঙ্গপীঠ।
- সন্ধ্যা ৭:৩০মিঃ – “রং তুলিতে গানের আসর” এবং পার্টিসিপেশন সার্টিফিকেট প্রদান।
এছাড়াও ১৪ ও ১৫ই এপ্রিল থাকছে শান্তিপুর পেন্টার্স ও বহিরাগত শিল্পীদের শিল্প প্রদর্শনী।